ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার

হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের সঠিক তথ্য প্রদানকারীদের জন্য নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়ে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কক্সবাজারের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫।

আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে যে কেউ স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে হারানো সরকারি অস্ত্র বা গোলাবারুদ সংক্রান্ত সঠিক তথ্য দিলে তাকে এই পুরস্কার প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং বর্ণিত সময়ের মধ্যে তথ্য দিলে তার বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে না।

​ঘোষিত পুরস্কারের হার অনুযায়ী, হারানো রাইফেল, এসএমজি, এলএমজি এবং স্নাইপারের সঠিক তথ্য দিলে ২ লক্ষ টাকা এবং শটগান, পিস্তল ও গ্যাসগানের তথ্যের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের তথ্যের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং প্রতি রাউন্ড গোলাবারুদের জন্য ৫০ টাকা হারে পুরস্কার প্রদান করা হবে। তবে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে কঠোর আই নানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

​অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত তথ্য যোগাযোগের জন্য এসআরবি একটি হটলাইন চালু করেছে। আগ্রহীরা ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩ ও ০১৭৭৭৭১১৪৪৪ নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম বা ভাইবারের মাধ্যমে সরাসরি তথ্য জানাতে পারবেন। পাশাপাশি টেলিফোন নম্বর ০২৫৫৬৬৯৯৯৯-এ যোগাযোগ করেও তথ্য প্রদান করা যাবে।

জনস্বার্থে কক্সবাজারের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ এই বিশেষ বার্তাটি জারি করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম

​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার

আপডেট সময় : ১০:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬