চলমান বিশেষ অভিযানে গেলো ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জনকে বিভিন্ন ধর্তব্য অপরাধে এবং ৪ জনকে আদালতের ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে।
ধর্তব্য অপরাধে গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার মোঃ হারুন (২৫), নাজিরার টেক ভাসাইন্যা পাড়ার রহমত আলী (১৯), কুতুবদিয়া পাড়ার মোঃ মেহেদী হাসান (১৯), ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাহার পাড়ার রুবেল প্রকাশ রিফাত (২৪) এবং ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিসিক লিংক রোড এলাকার ইয়াছিন আরাফাত (২৩)।
অন্যদিকে ওয়ারেন্টমূলে গ্রেফতারকৃত আসামিরা হলেন কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকার পাড়ার নুরুল হায়াত রাকিব, জিলংঝা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাতলী এলাকার মোঃ আবুল কালাম সবুজ, মহেশখালীর কালারমারছড়ার বাসিন্দা ও বর্তমানে ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ায় বসবাসকারী মোহাম্মদ রফিক ওরফে আরিফুল ইসলাম (২৩) এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় বাজার এলাকার মোঃ রেজাউল করিম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক: 











