ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে অকটেন ও সার জব্দ হরমুজ পার হওয়ার অনুমতি মেলেনি, শারজায় ফিরে যাচ্ছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২ : রোড সেফটি ফাউন্ডেশন টেকনাফের সাবরাংয়ে জেটি হবে, পর্যটকেরা যেতে পারবেন সেন্ট মার্টিন হ্নীলা মডেল ফারিয়া’র সভাপতি নির্বাচিত হলেন মোকতার হোসাইন সোহেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক

১৫ নভেম্বরের যুব সমাবেশ সফল করতে পেকুয়া যুবদলের প্রস্তুতি সভা

আগামী ১৫ই নভেম্বর কক্সবাজার জেলা যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে পেকুয়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাড়ে তিনটার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুটের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.বাহাদুর শাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি, জেলা যুবদলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম রুবেল, জেলা যুবদলের সদস্য নাছির উদ্দীন, পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল সিকদার, দিদারুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, ইয়াসিন আরফাত, আবু হেনা মোস্তফা কামাল ফাহিম, সাঈদী রহমান, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমূখ।

পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট বলেন, আগামী ১৫ ই নভেম্বর কক্সবাজার জেলা যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভা। ১৫ নভেম্বর যুব সমাবেশ হবে কক্সবাজার জেলার স্মরণকালের শ্রেষ্ঠ একটি সমাবেশ। এ সমাবেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য পেকুয়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবে।

পেকুয়া উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পযার্য়ের যুবদলের নেতাকর্মীরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৫ নভেম্বরের যুব সমাবেশ সফল করতে পেকুয়া যুবদলের প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৬:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫