ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, পাঁচ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ইয়াবাসহ আহ্বায়ক মনির আলম আটকের জের, টেকনাফ পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত সীমান্তে নজরদারি বাড়াতে বান্দরবানের দুটি নতুন টিওবি উদ্বোধন মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান

পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানপাট ও ব্যবসা পরিচালনার কারণে পেকুয়া বাজারে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল সড়কে যানজট ও জনদুর্ভোগ। অবশেষে ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে পেকুয়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে পেকুয়া বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিন দখলে থাকা ফুটপাতের কিছু অংশ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন দোকানের সামগ্রী ও স্থাপনা সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ফুটপাত দখল করে পুনরায় ব্যবসা না করার বিষয়ে সতর্ক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পেকুয়া বাজারের ফুটপাতের বড় একটি অংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের দখলে থাকায় পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে একদিকে পথচারীদের ভোগান্তি বাড়ত, অন্যদিকে ব্যস্ত সময়ে যানজটও তীব্র আকার ধারণ করত।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। অভিযান শেষে ফুটপাত আবারও যাতে দখল না হয়, সেদিকে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জায়গায় ব্যবসার সুযোগ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে চেষ্টা অব্যাহত আছে। সকাল থেকে ফুটপাত দখল মুক্ত করা হয়েছে। ধারাবাহিকভাবে তা অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, পেকুয়া বাজারের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি বাজারে যানজটের সৃষ্টি হচ্ছিল।

তিনি বলেন, গত সোমবার যুবদল নেতা কামরান জাদিদ মুকুট এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে একটি আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জনদুর্ভোগ কমানো ও যানজট নিরসনে এ অভিযান অব্যাহত থাকবে।

পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট বলেন, দীর্ঘদিন ধরে পেকুয়ার মানুষ যানজট ও ফুটপাত দখলের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে পেকুয়া বাজার ও চৌমুহনীতে প্রতিদিন অসংখ্য মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। গত তিন মাস ধরে যুবদলের নেতাকর্মীরা বাজারের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে কাজ করেছেন। এসব সমস্যা দুর করতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারীরা। তাদের প্রত্যাশা, উচ্ছেদের পর ফুটপাতগুলো দখলমুক্ত রাখার পাশাপাশি বাজারের যানজট নিরসনে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়দের মূল প্রশ্ন এখন একটাই, উচ্ছেদের পর ফুটপাত কি আবারও দখলে যাবে, নাকি এবার স্থায়ীভাবে পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে?

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

আপডেট সময় : ০৫:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬