ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে কোরাল, চিংড়ি, কাঁকড়া, সী-উইড উৎপাদনে সম্ভাবনা ব্রাজিলের প্রথম ম্যাচে কি নেইমার খেলবেন? মাটির নিচে লুকিয়ে মৃত্যুভয়, মাইন অপসারণ চায় সীমান্তবাসী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী টেকপাড়ায় বাসায় ঢুকে ছুরিকাঘাত, হাসপাতালে প্রাণ গেল নারীর : আটক ৩ বরফ গলেছে টিটিএনের টকশোতে: কর্মসূচী প্রত্যাহার ব্রাজিল সমর্থকদের,আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা ‎কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত সীমান্তের ৩ শতাধিক রোগীর ফ্রী সেবায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি মাতামুহুরীতে ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬ কক্সবাজারে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরের চুড়ান্ত সূচী নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবারও প্রাণহানি : মারা গেল রোহিঙ্গা যুবক ৫ দিন আগে খুঁড়েছিলেন কবর / ঘুমে প্রাণ গেল তরুণ স্বেচ্ছাসেবকের, শোকে কাতর এলাকাবাসী বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ ডেঙ্গুতে প্রাণ গেলো টেকনাফের স্কুল শিক্ষকের প্রধানমন্ত্রীর জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল

সাড়ে ৫ কিলোমিটারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলো ১০ সাঁতারু

পেকুয়ার মগনামা ঘাট থেকে শুরু করে কুতুবদিয়া দ্বীপ পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার চ্যানেল পাড়ি দিলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ সাঁতারু।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা​ ​বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং, বোয়াসের আয়োজনে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় ১০ জন সাঁতারু অংশ নেন। তারা হলেন, ফাহিম আহমেদ খান, নাছির আহমেদ, খন্দকার শওকত ওসমান, মোঃ নাজমুল হক, এস আই এম ফেরদৌস আলম, আব্দুল্লাহ আল সাবিত, রাব্বি রহমান, মোঃ মোজ্জিম হোসেন, মোহামদ তাইএয়ার ও মোঃ আল আমিন।

অংশ নেয়া ১০ জনের মধ্যে ৪ জন পুরোপুরি দূরত্ব সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। তাদের মধ্যে ১ঘন্টা ৪ মিনিটে সবার আগে গন্তব্য স্থান কুতুবদিয়ার দরবার জেটিতে পৌঁছান ১৮ বছরের তরুণ রাব্বি রহমান। প্রথমবারের মতো চ্যানেল পাড়ি দেয়ার এটাই তাঁর দ্রুততম সময়। এক ঘন্টা ৬মিনিটে পৌঁছে দ্বিতীয় হন ইংলিশ চ্যানেল জয়ী কিশোরগঞ্জের নাজমুল হক।

এ টিমের তৃতীয় সাঁতারু হিসেবে এক ঘন্টা ৭ মিনিটে কুতুবদিয়ার মাটি স্পর্শ করেন বগুড়ার এস.আই.এম ফেরদৌস আলম।

কুতুবদিয়া-পেকুয়া চ্যানেলের তীব্র জোয়ার-ভাটার টান উপেক্ষা করে সাঁতারুরা তাঁদের অসাধারণ দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দেন। সকলের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমে ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সাঁতারু কোর্স এস.আই.এম ফেরদৌস আলম বলেন, চ্যানেলের প্রথমে অর্ধেক পাড়ি দেওয়াটা খুব একটা সহজভাবে ছিল। বাকী অংশটা ছিল অনেকটাই কঠিন। কুতুবদিয়া চ্যানেলে এবারই প্রথম পাড়ি দিলাম। আসলে এগুলি দুঃসাহসিক অভিযান। আমি এ পর্যন্ত সাতবার বাংলা চ্যানেলে পাড়ি দিয়েছি। আমাদের এই চ্যানেল সুইমিং এর মূল লক্ষ্য হল পানিতে ডুবে মৃত্যু হার কমাতে সচেতনতা তৈরি করা, সুইমিংয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, পানি দূষণ রোধ করা ও নদী ভিত্তিক পর্যটন কে উৎসাহীত করা।

আয়োজকরা জানান, এই ধরনের চ্যালেঞ্জিং ইভেন্ট আয়োজনের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে সাঁতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো। পাশাপাশি, এটি কক্সবাজার অঞ্চলে নদীভিত্তিক পর্যটন এবং ওয়াটার স্পোর্টসকে আরও জনপ্রিয় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই দুঃসাহসিক প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বেশি মানুষকে সাঁতার শিখতে এবং জলপথের প্রতি আগ্রহী করে তুলবে।

এদিকে কুতুবদিয়া চ্যানেল সুইমিং অভিযান শেষে সাঁতারুদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। পুরষ্কার বিতরণকালে উপস্থিত ছিলেনমজেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আল আমিন,সাংবাদিক দেলোয়ার হোছাইন, পেকুয়া সেন্ট্রাল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুল হক চৌধুরী, সমাজ সেবক মোহাম্মদ আজম ও গণমাধ্যম কর্মীসহ অনেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে কোরাল, চিংড়ি, কাঁকড়া, সী-উইড উৎপাদনে সম্ভাবনা

সাড়ে ৫ কিলোমিটারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলো ১০ সাঁতারু

আপডেট সময় : ০৫:৪১:১১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫