ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবাসীর স্ত্রীর মামলা, উখিয়ার জামায়াত নেতা কারাগারে নাফ নদীর তীরে মিলল বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদ ইরানি জাহাজে হামলার কঠিন অনুশোচনা করবে যুক্তরাষ্ট্র: আরাঘচি কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা ও নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ গ্রেফতার ৩ তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার : বিশেষজ্ঞদের সতর্কবার্তা কলাতলী গ্যাসপাম্প অগ্নিকাণ্ড: চমেকে দগ্ধ মোতাহেরের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত

টেকনাফ পাহাড়ে পাচারকারীদের হাতে জিম্মি ২২ নারী-পুরুষ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভুক্তভোগী কে উদ্ধার করেছে র‌্যাব-১৫। উদ্ধারকৃতদের একজন বাংলাদেশী ও ২১ রোহিঙ্গা নাগরিক। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ভোররাতে উপজেলা সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। এসময় পালিয়ে যাওয়ায় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম ফারুক জানান, নৌপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ কিছু লোক করাচি পাড়া নামক পাহাড়ে জিম্মি করে রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি দল পাহাড়টি ঘিরে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এসময় পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে ২২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া ভুক্তভোগী মোবারক হোসেন (১৭) জানান, গত সোমবার মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহরের কলাতলী থেকে পাচারকারী চক্রের সদস্যরা তাকে সিএনজি যোগে অপহরণ করে ঘটনাস্থলে আটকে রেখে মারধর করে এবং তার পরিবারের নিকট পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তার সাথে উদ্ধারকৃত অন্যান্য রোহিঙ্গা ভুক্তভোগীদের মুক্তিপণ না দিলে মালয়েশিয়া পাচার করে দেয়ার হুমকি দেয়।

র‍্যাব জানায়, উদ্ধার ভুক্তভোগী ও র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাচারকারী চক্রের সদস্যদের নাম সনাক্ত করা হয়েছে। তারা হলেন, সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার মোঃ খলিল (৪৫), তার ছেলে রাশেদুল ইসলাম (২০), স্ত্রী জাহানারা (৪১) , টেকনাফ সদরে হাতিয়ারঘোনা, করাচিপাড়া এলাকার আব্দুল্লাহ মেম্বার (৩৫), আব্দুল (২৬), আব্দুর রশিদ (২৮), তার ভাই শহিদুল্লাহ (২২), ওসমান গণি (২৬) ও ইয়াকুব (৩৫)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম ফারুক আরো জানান, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের আইনী কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের রুজু করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল

টেকনাফ পাহাড়ে পাচারকারীদের হাতে জিম্মি ২২ নারী-পুরুষ উদ্ধার

আপডেট সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫