ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে ব্যবসায়ীকে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ মাতারবাড়িতে ব্যবসায়ির মোবাইল চুরি, চুরি করা মোবাইল নিয়ে অনলাইন ব্ল্যাক মেইলিংয়ের অভিযোগ মাতারবাড়ী প্রকল্পে শত কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ, হাইকোর্টে রিট নিখোঁজের ১২ ঘণ্টা পর ঈদগাঁও নদীতে মিলল পল্লব দে’র মরদেহ মহেশখালীতে মাইকিং করে বনকর্মীদের উপর হামলা: আহত একাধিক আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড আবার আসছেন বিশ্বকাপে চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত পরিবার বলছে বলাৎকার করে হ’ত্যা : চকরিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩ রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে অস্ত্র উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে সৌদিতে দেখা গেছে মুহাররমের চাঁদ, শুরু হলো ১৪৪৮ হিজরি নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল প্রতিবাদের পর বিদ্যুৎ পাচ্ছে কুতুপালংয়ের ৩ শ পরিবার, সিআইসির প্রত্যাহার দাবী বিনানোটিশে স্থানীয়দের ৩শ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি! নয়াবাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অপহরণ চেষ্টার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি প্রতিপক্ষের

‘মা না হয়েও সারাজীবন অপেক্ষা করবো’

শাহজাহান আর মোস্তফা বেগমের সংসার দীর্ঘদিন ধরেই ছিল নিঃসন্তান। মহেশখালীর ধলঘাটার ছোট্ট বাজারে ক্ষুদ্র তরকারি ব্যবসা করে কোনোমতে সংসার চলে তাদের। কিন্তু সন্তানহীনতার বেদনা কাটেনি কখনো।

ব্যবসায়িক কাজে চকোরিয়ার তরকারি আড়তদার জয়নাল আবেদীনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শাহজাহানের। সেই সম্পর্কেই একদিন দুঃখ ঝরানো কণ্ঠে শাহজাহান বলেছিলেন, “আমার ঘর আলোহীন, কোনো সন্তান নেই।”
জয়নাল কথাটি মনে রেখেছিলেন।

কিছুদিন পর জয়নালের স্ত্রী পারভীন আক্তার গর্ভবতী হন। আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে জানা গেল তার গর্ভে জমজ সন্তান। খবরটি জেনে উচ্ছ্বসিত হয়ে উঠলেন জয়নাল ও পারভীন। সেই মুহূর্তেই সিদ্ধান্ত নেন, নিঃসন্তান বন্ধু শাহজাহানের ঘরে আলোর ছোঁয়া দেবেন তারা।

একটি সন্তান থাকবে তাদের কাছে, আরেকটি সন্তান যাবে শাহজাহানের ঘরে এভাবেই তৈরি হয় অদ্ভুত কিন্তু মানবিক এক প্রতিশ্রুতি।

৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় জমজ শিশু। গর্ভাবস্থার সাত মাস থেকেই পারভীনের দেখাশোনায় ছিলেন শাহজাহান ও মোস্তফা। সন্তান জন্মের দিনও হাসপাতালের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে ছিলেন তারা।

অপারেশনের সব খরচ জোগাড় করতে নিজের ক্ষুদ্র ব্যবসার শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছিলেন শাহজাহান।

পরদিন প্রতিশ্রুত শিশুটি তুলে দেওয়া হয় শাহজাহানের হাতে।

“শিশুটিকে বুকে পেয়ে মনে হয়েছিল, পৃথিবীর সব সুখ যেন আমার ঘরে নেমে এসেছে” -বলেন মোস্তফা বেগম।

কিন্তু সুখের আলো টিকল মাত্র একদিন। হাসপাতালে থাকা অপর জমজ শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসক স্পষ্ট জানিয়ে দেন—“দুই ভাইকে একসাথে না পেলে অসুস্থ শিশুটি বাঁচানো সম্ভব হবে না।”

সন্তান ফেরত চাইতে ধলঘাটায় ছুটে আসেন জয়নাল। অশ্রুসিক্ত চোখে অনুনয় করেন,
“আমার সন্তান ফিরিয়ে দিন, অন্য শিশুটিকে বাঁচাতে হবে।”

কিন্তু যাঁরা প্রথমবারের মতো সন্তানকে বুকে জড়িয়েছেন, তাঁদের পক্ষে ছেড়ে দেওয়া কি এত সহজ? শাহজাহান দম্পতি তাতে রাজি হননি।

শেষমেশ স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল এগিয়ে আসেন। তাঁর হস্তক্ষেপে সালিশি বৈঠক বসে। সবার চাপ, চিকিৎসকের পরামর্শ আর অসহায় জয়নালের আকুতির মুখে অবশেষে সন্তান ফেরত দেন শাহজাহান।

বদলে জয়নাল দেন ৫০ হাজার টাকা কৃতজ্ঞতা আর ক্ষতিপূরণের প্রতীক হিসেবে।

সেদিন অশ্রুভেজা চোখে সন্তানের গায়ে শেষবারের মতো হাত বুলিয়ে দেন মোস্তফা বেগম।
“তাকে ফেরত দেওয়ার দুঃখ আমি কোনোদিন ভুলতে পারব না। মা না হয়েও আমি সারাজীবন তার অপেক্ষায় থাকব”, বলেন মোস্তফা বেগম।

এখন জমজ দুই শিশু সুস্থ আছে। কিন্তু এই ঘটনার ছাপ রয়ে গেছে দুই পরিবারের জীবনেই।

জয়নাল আবেদীন বলেন, “ওরা বড় হলে শাহজাহানকে বাবা আর মোস্তফাকে মা বলে ডাকবে—আমি সেভাবেই ওদের বড় করব।”
মাত্র একদিনের জন্য হলেও সন্তানকে বুকে পাওয়ার যে অনুভূতি, তা কোনো অর্থে মাপা যায় না। শাহজাহানের সংসার আবার অন্ধকারেই রয়ে গেল। তবে সেই এক দিনের আলোই হয়তো আজীবন তাঁদের জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ব্যবসায়ীকে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

‘মা না হয়েও সারাজীবন অপেক্ষা করবো’

আপডেট সময় : ০২:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫