ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতাল এলাকা থেকে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক ৩ দিন পার হলেও মিলেনি উখিয়ার আড়াই বছরের শিশু নুসাইবার সন্ধান বৃষ্টি উপেক্ষা করে সৈকতে পর্যটকের সমাগম, ভিন্ন রূপে কক্সবাজার গর্জনিয়ায় বাল্যবিবাহ নিরোধ কমিটি সক্রিয়করণ সভা অনুষ্ঠিত টেকনাফের শামলাপুরে এলজিইডি সড়ক ভেঙে জনদুর্ভোগ, সংস্কারের দাবিতে মানববন্ধন মাসিক সভায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা কক্সবাজার পুলিশ সুপারের পেকুয়ায় গৃহবধূ কাজল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও ৪টি মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত বন্ধ কারখানা চালুতে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সির পেছনে ১৮৯৩ লেখা কেন আকাশপথে ইয়াবা পাচারের চেষ্টা, কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক হলো এক নারী বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল! তিউনিসিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় করলো জাপান

দোহাজারি-কক্সবাজার রেলপথের দুর্ঘটনাপ্রবণ অংশের নিরাপত্তা নিয়ে হাইকোর্টের রুল

দোহাজারি-কক্সবাজার রেলপথে দুর্ঘটনাপ্রবণ ও শংকাজনক এলাকাগুলোতে নিরাপত্তা বেষ্টনী স্থাপন, গেইটম্যান নিয়োগ ও অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি-না জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদ-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের বেঞ্চে এ সংক্রান্ত একটি রীটের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে আদালত ওই রুল জারি করে বলে জানান, রীটকারীর পক্ষে শুনানিতে অংশগ্রহণ করা আইনজীবী নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী।

কক্সবাজারের রামুতে সম্প্রতি ট্রেন ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা জনস্বার্থে ওই রীট আবেদনের করা হয় হাইকোর্টে। রামুর বাসিন্দা ও আইনজীবী সাদ আল আলম চৌধুরী এ রীট আবেদন দায়ের করেন।

রীট মামলাটি দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং রেলওয়ে ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদার করার দাবিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন আইনজীবী সাদ আল আলম চৌধুরী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর হাসপাতাল এলাকা থেকে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

দোহাজারি-কক্সবাজার রেলপথের দুর্ঘটনাপ্রবণ অংশের নিরাপত্তা নিয়ে হাইকোর্টের রুল

আপডেট সময় : ০৬:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫