ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২

২৯ এপ্রিলকে স্মরণে রাখতে জাতীয় দূর্যোগ প্রতিরোধ দিবস দাবীতে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের বিবৃতি

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স ১৯৯১ সালের ২৯শে এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বেদনাবিধুর স্মৃতি* গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। সেই রাতে আমরা হারিয়েছি লক্ষাধিক প্রিয়জন, লণ্ডভণ্ড হয়েছে আমাদের উপকূল।

এই মর্মান্তিক দিনটিকে স্মরণীয় করে রাখা এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স এর পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে ২৯শে এপ্রিলকে জাতীয় প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও সচেতনতা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানাচ্ছি।

এই দিবস ঘোষণার মাধ্যমে আমরা ১৯৯১ সালের সেই ভয়াল রাতে নিহত লক্ষ লক্ষ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পারব। একইসাথে, দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও এর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে, দুর্যোগ প্রতিরোধে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা আরও দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম হব।

কক্সবাজারের উপকূলীয় অঞ্চল দীর্ঘকাল ধরে প্রাকৃতিক দুর্যোগের কঠিন বাস্তবতার সম্মুখীন। এই প্রেক্ষাপটে, আমরা টেকসই বাঁধ নির্মাণ, আধুনিক ও কার্যকর পূর্বাভাস ব্যবস্থা, পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, জলবায়ু উদ্বাস্তুদের জন্য নিরাপদ পুনর্বাসন এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জ্ঞান ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫

২৯ এপ্রিলকে স্মরণে রাখতে জাতীয় দূর্যোগ প্রতিরোধ দিবস দাবীতে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের বিবৃতি

আপডেট সময় : ০৩:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫