ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য শুরু: মিয়ানমার থেকে এলো কাঠ বোঝাই বোট

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • 542

দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর অবশেষে সীমান্ত বাণিজ্য পুনরায় সচল হয়েছে। মিয়ানমার থেকে ছেড়ে আসা একটি কাঠ বোঝাই বোট টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে যা স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে।

শুক্রবার (১ মে) সকালে মিয়ানমারের মংডু এলাকা থেকে বোটটি টেকনাফের উদ্দেশ্যে রওনা করে দুপুর দেড়টায় টেকনাফ স্থল বন্দরে এসে পৌঁছায়।

এ-সময় স্থল বন্দর পরিদর্শনে আসেন কক্সবাজার -৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, আমরা চাই বৈধ ব্যবসা চালু হোক, যা থেকে রাজস্ব আদায় হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুই মাসের মাথায় আজ টেকনাফ স্থল বন্দরে এসে পৌঁছেছে ট্রলার।

মেসার্স এসআইএস ইন্টারন্যাশনাল মালিক আমদানিকারক সিএন্ডএফ এজেন্ট এফআরবি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ওমর ফারুক বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে টেকনাফ স্থল কাঠের বোট পৌঁছেছে। আমরা ব্যবসায়ীরা প্রাণ ফিরে পেয়েছি, পুরোদমে চালু হলে এতদিনের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে।

সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হাছান বলেন, ব্যবসায়ীদের দীর্ঘ দিনের স্বপ্ন সরকার পূরণ করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানায়। ব্যবসায়ীদের মুখে হাসি ফুটতে শুরু করেছে।

এ বিষয়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, দুপুরে কাঠ বোঝাই ট্রলার বন্দরে পল্টনে এসে ভিড়েছে, এতে চম্পাফুল ৫২০ পিস, গর্জন ৪৪৩ পিস, মোট ৯৬৩ পিস কাঠ এসেছে, যা খালাসের জন্যে প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে ৬ এপ্রিল নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর ঘোষনা দেন।
গত ১৪ এপ্রিল কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য শুরু: মিয়ানমার থেকে এলো কাঠ বোঝাই বোট

আপডেট সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬