ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি: সৈয়দা রিজওয়ানা হাসান

কক্সবাজারের টেকনাফের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন রক্ষা ও পলিথিন বিরোধী নানা উদ্যোগের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি। পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান হচ্ছে। এখন তো সুপার মার্কেটে আপনি আর পলিথিন পাবেন না।’

শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী পরিদর্শনে এসে এসব কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ‘নদী ও পরিবেশকর্মীদের মিলনমেলা’ নামের একটি আয়োজনের অংশ হিসেবে তিনি শীতলক্ষ্যা নদী ও সেখানকার ধাঁধার চর পরিদর্শন করেন।

নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের একটি প্রকল্পের কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘ঢাকা শহরের চারটা নদী নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলে যে প্রকল্পটি চূড়ান্ত করে ফেলেছি, আশা করি তা ডিসেম্বরে পাস হয়ে যাবে।’

পরিবেশদূষণের বিষয়ে সবার দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের নজরদারির পাশাপাশি শিল্পমালিকদেরও দায়িত্ব নিতে হবে। কেবল শিল্পদূষণ বললে তো হবে না। আমরা তো এখনো পয়োবর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি নাই, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি নাই। এসব ব্যবস্থাপনা যখন একসঙ্গে কাজ করবে, তখনই আপনি কেবল নদীগুলোকে বাঁচাতে পারবেন।’

পরিবেশ সুরক্ষায় পরিবেশবাদীদের সঙ্গে পারস্পরিক সম্পর্কের বিষয়টি নিয়ে সরকারের এই উপদেষ্টা আরও বলেন, ‘পরিবেশবাদীরা যাঁরা কাজগুলো করছে, আমাকে তাঁরা সাহায্য করছে। তাঁদের যেভাবে পারি আমি সাহায্য করে যাব আমার বর্তমান দায়িত্ব থেকে। একজন আরেকজনের সহায়ক শক্তি হিসেবে কাজ করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকার সুইডেন দূতাবাসের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান, ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি: সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় : ১১:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫