ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ টাকা, আছে ১২ ভরি স্বর্ণ

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 1697

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে চকরিয়া ও পেকুয়া আসন নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও  সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গত ২৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিলকৃত মনোনয়নপত্রের সাথে সংযুক্ত বাৎসরিক আয় ও ব্যয় বিবরণীতে (ফরম-২১) সালাহউদ্দিন নিজের আনুমানিক বাৎসরিক আয় দেখিয়েছেন ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬ শত ২৭ টাকা (৬ কোটি ২২ লাখ প্রায়)। ২০২৫-২৬ করবর্ষ উল্লেখ করে পাশাপাশি তিনি ব্যয় দেখিয়েছেন ৩৬ লাখ ৬৮ হাজার ৫ শত ৫৯ টাকা।

হলফনামার তথ্যানুযায়ী, সালাহউদ্দিন কৃষিখাত থেকে ৬ লাখ টাকা, স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ ৩ লাখ ২০ হাজার টাকা, নিজের ব্যবসা প্রতিষ্ঠান পেকুয়া লাইভষ্টক ফিশারীজ ফার্ম থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ব্যাংক আমানত থেকে ১১ হাজার ৩ শত ২৬ টাকা, কোম্পানির পরিচালক হিসেবে সম্মানি বাবদ ২৬ লাখ ৪০ হাজার টাকা এবং অন্যান্য উৎস থেকে ( জমি বিক্রি হতে মূলধনী আয়) ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩ শত ১১ টাকা বার্ষিক আয় করেছেন।

সম্পত্তি ও দায়ের বিবরণী (অস্থাবর) বলছে, সালাহউদ্দিনের নগদ অর্থ রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা এবং তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের নগদ অর্থের পরিমাণ  ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সালাহউদ্দিন আহমদের  ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা জমা আছে এবং স্ত্রীর নামে আছে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা।

শেয়ার ও বিনিয়োগের ক্ষেত্রে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে সালাহউদ্দিনের বিনিয়োগের অর্জনকালীন মূল্য ১৯ লাখ টাকা।

এছাড়াও স্ত্রীর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অর্জনকালীন মূল্য ২ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ১৩৭ টাকা, যার বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির বর্তমান শেয়ার মূল্য ৯৯ লাখ ৯৫ হাজার টাকা।

সালাহউদ্দিনের ব্যবহৃত ১ টি কার ও ২ টি জীপের মূল্য প্রায় ৫৭ লাখ টাকা এবং স্ত্রীরও রয়েছে প্রায় সাড়ে ৬৫ লাখ টাকা মূল্যের ১ টি কার ও ১ টি জীপ।

বিভিন্ন সময়ে উপহার হিসেবে সালাহউদ্দিন পেয়েছেন ১২.৩ তোলা স্বর্ণ (১ তোলা সমান ১ ভরি), যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা, এবং স্ত্রী হাসিনা আহমদের কাছে রয়েছে ২৪.৮ তোলা স্বর্ণ যার মূল্য ‘অজানা’ উল্লেখ করা হয়েছে। ৩ টি আগ্নেয়াস্ত্রের মূল্য সালাহউদ্দিন দেখিয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা।

সালাহউদ্দিনের স্থাবর সম্পদের তালিকায় রয়েছে- ২৪.৩৬ একর কৃষিজমি, ৯.৪৩ একর অকৃষি জমি, পেকুয়ায় তিনতলা নিজ বাসভবন (১২,২০৮ বর্গফুট), কক্সবাজার শহরের কলাতলীতে ৬ তলা ভবন (১৮,১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে ১টি ফ্ল্যাট (৪,০১৯ বর্গফুট)।

৪ কোটি ১৫ লাখ টাকা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় থাকা সালাহউদ্দিন হলফনামায় জানিয়েছেন তার প্রদানকৃত ঋণের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ টাকা।

১৯৯৬ সালের ষষ্ঠ, সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০১-২০০৬ পর্যন্ত চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

২০০৮ সালের নির্বাচনে সালাহউদ্দিনের স্ত্রী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন।

সূত্র: ঢাকাপোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ টাকা, আছে ১২ ভরি স্বর্ণ

আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬