ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম

লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া স্কুল সড়কের ওপর ছাগলের বাজার বসিয়ে বেচাকেনা করায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী যাত্রীরা।

বুধবার ( ১২ আগস্ট ) সরেজমিনে হাটঘুরে দেখা যায়, পদুয়া হাইস্কুলের সড়ক দখল করে একেক জন  ৫-৭টি ছাগলের দড়ি হাতে বিক্রির জন্য দাঁড়িয়েছেন। সড়ক পুরোপুরি দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পদুয়ার হাইস্কুল সড়ক দখল করে ছাগল কেনাবেচা করা হচ্ছে। বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও ছাগলের কারণে মহাসড়কের ওপর যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজট আরও তীব্র হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, সড়ক – মহাসড়কের ওপর এভাবে বাজার বসানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

তারা দ্রুত সড়ক দখলমুক্ত করে ছাগলের বাজারটি অন্যত্র সরিয়ে নেওয়া এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ বলেন, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট

আপডেট সময় : ০৬:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬