ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কক্সবাজারে ডাব ৬শটাকা! ‘টুকু দ্য আগলি’ বললেন ‘এভাবে চললে বিদেশি পর্যটক আসবে না’ বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার এবার শীত দেরিতে, কমবে তীব্রতা আজ বিশ্ব ডাক দিবস  বিশ্ব ডিম দিবস আজ

রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন

  • আনিস নাঈম:
  • আপডেট সময় : ০৯:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • 63

দীর্ঘবছরের ঐতিহ্যকে ধরে রাখতে রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা তিনটার দিকে ফতেখাঁরকুলের বৃহত্তর অফিসের চর ক্রীড়া পরিষদের উদ্যোগে খেলা উদ্বোধন হয়। এর আগে র‍্যালী অনুষ্ঠিত হয়।

বাদ্যের তালে যুবকদের নাচে নাচে শুরু হয় উৎসব। এসময় নদীর দু পাড়ে উৎসুক জনতার ভিড়ে মুখরিত হয়ে উঠে চারপাশ।

ফাইনালসহ মোট ১৫ রাউন্ড খেলায় বিজয়ী হয় নদীর তুফান দল, রানার্সআপ হয়েছে কৃষক সমবায় সমিতি।

বিজয়ীরা জানান, নৌকাবাইচের সুন্দর আয়োজনে তারা বেশ উচ্ছ্বসিত। তারা আয়োজকদের প্রশংসা করেন।

আয়োজকদের মধ্যে সমন্বয়কারী এড. জালাল উদ্দিন রনি বলেন, বাঁকখালীতে দীর্ঘবছর ধরে বৃহৎ পরিসরে নৌকাবাইচ হচ্ছে না। ঐতিহ্যকে ধরে রাখতে ছোট পরিসরে তাদের এই আয়োজন।

স্থানীয় বাসিন্দা কাইয়ুম উদ্দিন জানান, নৌকাবাইচের এই ঐতিহ্য দীর্ঘবছর বেঁচে থাকুক। বর্তমান প্রজন্ম মাদক থেকে দূরে থেকে ক্রীড়ায় মনোযোগ দিবে এই প্রত্যাশা করেন তিনি।

খেলার শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেয় অতিথিরা। একই সাথে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, বিএনপি নেতা মির্জা আবছার, মৈত্রী-০২ এর সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলমসহ অনেকে।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, এড. জালাল উদ্দিন রনি, সোহেল রানা, আমির হামজা, রিমন, মোমেন, নুরুল আজিম, আনসার উল্লাহ, স্বপনসহ অন্যান্যরা।

বাঁকখালীর বুকে যুগ ধরে চলমান থাকুক নৌকাবাইচ। এই প্রত্যাশা স্থানীয়দের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

“কথা”আর কথা বলবে না

রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৯:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬