চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় মোহাম্মদ সুরাইম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি নলবনিয়া ৪ নম্বর ওয়ার্ডের দারুল কোরআন ইবতেদায়ী মাদরাসার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইম ওই এলাকার মোহাম্মদ বেলালের ছেলে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোহেল জানান , সকাল ১১টার দিকে মাদরাসার গেইটসংলগ্ন মহাসড়ক পার হচ্ছিল শিশু সুরাইম। এ সময় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সুরাইমকে উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পরে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, দুর্ঘটনার বিষয়টি কেউ আমাদের অবগত করেনি।
লোহাগাড়া প্রতিনিধি: 
























