ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ঘূর্ণিঝড়ের আভাস সন্ত্রাসী-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের জন্য তারেক রহমানের কঠোর বার্তা সেনাসদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী বিশেষ অভিযানে সদর থানা পুলিশের জালে ৯ জন পেকুয়া কিংস্টন স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আমিনের মৃত্যু : শুক্রবার সকাল ৯ টায় জানাজা সাবেক পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজা শুক্রবার দুপুর আড়াইটায় : হাশেমিয়া মাদ্রাসা মাঠে জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ গা দিয়ে দুর্গন্ধ আসে’, ‘লুঙ্গি পরে এসেছেন কেন’? পেকুয়ায় প্রথম ধাপে কৃষি সহায়তা কার্ড পাচ্ছে ৯৮২ কৃষক ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লামা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, লামা উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ মাহমুদ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, লামা প্রেসক্লাবের (একাংশ) সভাপতি মোহাম্মদ করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসের প্রতিনিধিরা, লামা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিক নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতি নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

বক্তারা আরও বলেন, কর্মক্ষেত্রে দক্ষতা ও কাজের মান উন্নয়নের পাশাপাশি বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারা বলেন, উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় ঘটাতে পারলে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতি আসবে এবং জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জন সহজ হবে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬