ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কক্সবাজারে ডাব ৬শটাকা! ‘টুকু দ্য আগলি’ বললেন ‘এভাবে চললে বিদেশি পর্যটক আসবে না’ বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার এবার শীত দেরিতে, কমবে তীব্রতা আজ বিশ্ব ডাক দিবস  বিশ্ব ডিম দিবস আজ বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী তাজমিনের লাশ মিলল ধানক্ষেতে

উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। হাইকোর্ট ও সিনিয়র সহকারী জজ আদালতের আদেশে নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই বলে দাবি করেছেন সমিতির সাধারণ সদস্যরা। সমিতির সদস্যদের অভিযোগ, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম নির্বাচন বানচালের চেষ্টা করছেন। যদিও এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সমিতির সদস্যদের দাবি, হাইকোর্টের রিট মামলা নম্বর ১২৮০৩/২০২৬-এর আদেশে নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, সিনিয়র সহকারী জজ আদালত, সদর-এর ১৭৭/২০২৬ নম্বর মামলাতেও নির্বাচন বন্ধে কোনো নির্দেশনা নেই

সমিতির সম্পাদক মো. জুনাইদ বলেন, আদালতের আদেশের পরও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তিনি নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এদিকে, ঈদগাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা সমবায় কর্মকর্তার মাধ্যমে তিনি নির্বাচন বন্ধে আদালতের একটি আদেশ থাকার কথা জেনেছেন। এ কারণে নির্বাচন হবে না বলে তিনি মনে করছেন। তবে নির্বাচন বন্ধ করার দায়িত্ব পুলিশের নয় বলেও জানান তিনি। এ বিষয়ে সুনির্দিষ্ট কাগজপত্র নিয়ে উপজেলা সমবায় কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

পরে উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে ফোন কেটে দেন। পরবর্তী সময়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সমিতির সদস্যরা আদালতের আদেশের যথাযথ বাস্তবায়ন, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন এবং বিষয়টি তদন্তে জেলা সমবায় অফিসার কক্সবাজার ও বিভাগীয় সমবায় দপ্তর, চট্টগ্রামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন

উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা

আপডেট সময় : ০৮:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬