ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা

রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানবিক করার নির্দেশনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে ক্যাম্প ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও মানবিক করার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি উখিয়ার আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম ঘুরে দেখেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় সূত্র জানায়, পরিদর্শনের শুরুতেই প্রতিমন্ত্রী বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) অর্থায়নে পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে ডিজিটাল ভাউচারের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে অবগত হন এবং খাদ্য নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

পরে তিনি এলপিজি বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন এবং গ্যাস সিলিন্ডার বিতরণ ও নিরাপদ ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন। একইসঙ্গে ক্যাম্পে পরিচালিত চিকিৎসা সেবা, শিক্ষা কার্যক্রম এবং নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পগুলো পরিদর্শন করেন।

এরপর ক্যাম্প-৪ এর সিআইসি অফিসে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, চলমান সেবা কার্যক্রম এবং প্রত্যাবাসন প্রসঙ্গে আলোচনা হয়। রোহিঙ্গা প্রতিনিধিরা নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি একটি আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা পরিচালিত হাসপাতাল ঘুরে দেখেন এবং সেখানে রোগীদের চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করে শিশুদের পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান সম্পর্কেও অবগত হন। এছাড়া নারী দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে নারীদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, ক্যাম্প-৮ডব্লিউ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী এবং উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্যাম্প ব্যবস্থাপনা আরও কার্যকর, স্বচ্ছ ও মানবিক করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দুপুর আড়াইটার দিকে তিনি ক্যাম্প ত্যাগ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক

রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানবিক করার নির্দেশনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

আপডেট সময় : ০৬:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬