ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলি ও ৪৩ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও ৪৩ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৯ মে) ভোররাতে উখিয়ার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, ক্যাম্প-১ (ওয়েস্ট) ব্লক-সি/৯ এর বাসিন্দা শামসু আলমের ছেলে মো. জাহিদ হোসেন (৩৮) ও ক্যাম্প-১ (ইস্ট) ব্লক-সি/১৫ এর বাসিন্দা দিল মোহাম্মদের মেয়ে নুর সেহেরা (১৮) এবং ক্যাম্প-১ (ইস্ট) ব্লক-এ/৪ এর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এ.ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

আটক ব্যক্তিরা হলেন- লম্বাশিয়া ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের শামসু আলমের ছেলে মো. জাহিদ হোসেন (৩৮), লম্বাশিয়া ১-ইস্ট নম্বর ক্যাম্পের সি-১৫ ব্লকের দিল মোহাম্মদের ছেলে নুর হোসেন (১৮) এবং একই ক্যাম্পের এ-৪ ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২)।

মোহাম্মদ সিরাজ আমীন জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, লম্বাশিয়া ১-ইস্ট ক্যাম্পের সি-১৫ ব্লকের একটি বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় চালান লেনদেনের জন্য কয়েকজন জড়ো হয়েছে। খবর পেয়ে এপিবিএনের একটি দল ওই ঘরটি ঘিরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ৫ থেকে ৬ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আটক ব্যক্তিদের দেহ ও ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন এবং ২৭ রাউন্ড গুলি।

এডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন নিশ্চিত করেছেন, রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে মাদক ও অস্ত্রপাচার ঠেকাতে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলি ও ৪৩ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৫:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬