ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

‎১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কক্সবাজার জেলার একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এস এম নুরুল হক আর নেই। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আছরের নামাজের পর ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ছুরুতিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাংলাদেশ বিমানবাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় সদর উপজেলা ইউএনও তানজিলা তাসনিম, কক্সবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বিমানবাহিনীর কর্মকর্তাবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

‎এস এম নুরুল হক মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি পাকিস্তানের সারগোদা বিমানঘাঁটি থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং পরে বাংলাদেশ বিমানবাহিনীতে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের পতেঙ্গা তেল শোধনাগার ধ্বংসের অভিযানে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

মুক্তিযুদ্ধের পর তিনি বিমানবাহিনীতে কর্মরত থেকে ১৯৭৭ সালে অবসর নেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৭:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬