ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার

কক্সবাজারের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ছাত্রদল নেতা আলমগীর চৌধুরীর কাছে ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আলমগীর চৌধুরী এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।

​ফেসবুক পোস্টে আলমগীর চৌধুরী জানান, তার মামা দীর্ঘদিন ধরে সুগন্ধা বীচ পয়েন্টের নীলিমা রিসোর্টের পাশে একটি ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি প্রশাসনের উচ্ছেদ অভিযানে দোকানটি ভেঙে ফেলা হয়। পরবর্তীতে সেই একই জায়গায় পুনরায় দোকান বসানোর চেষ্টা করলে স্থানীয় ১০ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন আলমগীর চৌধুরী।

​অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে স্থানীয় মুরব্বিদের কাছে বিচার দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। পরে আলমগীর চৌধুরী নিজে কয়েকজন ছাত্রনেতাকে নিয়ে ওই যুবদল নেতার সঙ্গে কথা বলতে গেলে তিনি পুনরায় সেখানে দোকান করার বিনিময়ে ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
​আলমগীর চৌধুরী তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন অসহায় মানুষের জীবিকার জায়গা দখল করে পুনরায় সেখানে দাঁড়াতে টাকা দাবি করা কোনোভাবেই ন্যায়সংগত হতে পারে না।
​আলমগীর চৌধুরী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

তবে কোন যুবদল নেতার বিরুদ্ধে এ অভিযোগ তার নাম উল্লেখ না করায় সেই যুবদল নেতার বক্তব্য নেয়া যায় নি।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার

আপডেট সময় : ০৮:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬