ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর

মেরিন ড্রাইভে ‘চান্দের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ফিটনেসবিহীন ও অননুমোদিত ‘চান্দের গাড়ি’ চলাচল বন্ধ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বলা হয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন রোড মেরিন ড্রাইভে প্রতিদিন দেশি-বিদেশি বিপুল সংখ্যক পর্যটক যাতায়াত করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ফিটনেসবিহীন, অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ ‘চান্দের গাড়ি’ অবাধে চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

স্মারকলিপিতে সংগঠনটির নেতারা উল্লেখ করেন, এসব যানবাহনের অধিকাংশেরই বৈধ রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নেই। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও প্রশিক্ষিত চালকের অভাব থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ প্রেক্ষাপটে পাঁচ দফা দাবি তুলে ধরে জাতীয় যুবশক্তি। দাবিগুলোর মধ্যে রয়েছে, ফিটনেসবিহীন ও অননুমোদিত ‘চান্দের গাড়ি’ সম্পূর্ণ বন্ধ, বৈধ ও ফিটনেসসম্পন্ন যানবাহনের মাধ্যমে পর্যটক পরিবহন নিশ্চিত করা, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি এবং চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ নিশ্চিত করা।

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং মেরিন ড্রাইভে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক আসিফ মোহাম্মদ বাপ্পি, সদস্য সচিব শামীম ফরহাদ, মূখ্য সংগঠক ফারুক নওশাদ, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মিনহাজ আবরার, যুগ্ম সদস্য সচিব মফিজুর রহমান ও আম্মার মাহমুদ, জেলা সংগঠক সালাহ উদ্দীন নয়ন এবং শহর শাখার সদস্য সচিব শাহেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য

মেরিন ড্রাইভে ‘চান্দের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি

আপডেট সময় : ০৯:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬