ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কউক’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস উদযাপন- কক্সবাজারের মাস্টার প্ল্যান চুড়ান্ত হচ্ছে রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আরও ২ কাঠবোঝাই ট্রলার, ফিরছে সীমান্ত বাণিজ্যের প্রাণচাঞ্চল্য

দীর্ঘ অচলাবস্থার পর ধীরে ধীরে সচল হতে শুরু করেছে টেকনাফ স্থলবন্দর কেন্দ্রিক সীমান্ত বাণিজ্য। এরই ধারাবাহিকতায় মিয়ানমার থেকে আরও দুটি কাঠবোঝাই ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে।

মঙ্গলবার বিকেলে বোট দুটি টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে এসে পৌঁছে। এর মধ্যে আমদানিকারক এম কাইসার জুয়েলের ৪০ টন এবং মেসার্স এসআইএস ইন্টারন্যাশনালের মালিক ওমর ফারুকের ১১০ টন কাঠ এসেছে।

এর আগে গত ১ মে দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো ৪২ টন কাঠবাহী একটি বোট বন্দরে পৌঁছায়। সব মিলিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৯টি কাঠবোঝাই বোটে প্রায় ৩০০ টন কাঠ টেকনাফ বন্দরে এসেছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে আলু রপ্তানি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড-এর টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন,“মিয়ানমার থেকে ছেড়ে আসা কাঠের বোট দুটি বন্দরে পৌঁছেছে। বন্দরের প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে কাঠগুলো খালাস করা হবে। এর আগে আরও সাতটি কাঠের বোট এসেছিল।”

আমদানিকারক এম কাইসার জুয়েল ও ওমর ফারুক বলেন, “আজও কাঠবোঝাই বোটে প্রায় দেড়শ টন কাঠ এসেছে। স্থলবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে সেগুলো খালাস করা হবে। আমরা চাই, আগের মতো বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল করতে অন্য ব্যবসায়ীরাও এগিয়ে আসুন।”

রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে গত বছরের এপ্রিল মাস থেকে কার্যত সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল। আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারের বিরোধের জেরে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় সীমান্ত বাণিজ্যে আবারও প্রাণ ফিরতে শুরু করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আরও ২ কাঠবোঝাই ট্রলার, ফিরছে সীমান্ত বাণিজ্যের প্রাণচাঞ্চল্য

আপডেট সময় : ০২:০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬