ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু
শহরের সমিতি পাড়ায়

মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার

কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। তবে অভিযানের সময় বাড়ির মালিক পালিয়ে যান।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে সংবাদ মাধ্যমকে পাঠানো বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার (৪ এপ্রিল) ভোরে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল জানতে পারে, টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে আসা ইয়াবার একটি বড় চালান সমিতিপাড়ার একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে র‍্যাব সদস্যরা বাইতুল নুর জামে মসজিদের উত্তর পাশে নবাব মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা খোলা রেখে পালিয়ে যান তিনি।

পরে স্থানীয় লোকজনকে সাক্ষী রেখে বাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে রান্নাঘরের উত্তর-পূর্ব কোণে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩০০টি ছোট নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে থাকা মোট ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার ওজন প্রায় সাড়ে ৫ কেজি।

র‍্যাব সূত্রে জানা গেছে, পলাতক নবাব মিয়া (৩০) দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার ও বিক্রি করে আসছিলেন। তাঁর বাবার নাম মৃত বাহাদুর মিয়া এবং মায়ের নাম আম্বিয়া খাতুন।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

শহরের সমিতি পাড়ায়

মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার

আপডেট সময় : ০৩:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬