ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

মাছ চাষের আড়ালে অবৈধ বালু উত্তোলন, বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে তানজিমারখোলা এলাকায় মাছের ঘেরের পাশে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে বালু উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমিন (৩৫) নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তারজিমারখোলা এলাকায় ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন পরিচালিত একটি মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন মাছের ঘের খননের আড়ালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পানির পাম্প পরিচালনার সময় বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে তিনি মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত মোহাম্মদ আমিন দীর্ঘদিন ধরে ক্যাম্প-১৩ সংলগ্ন কাঁটাতারের বাইরে অবস্থিত ওই মাছের ঘেরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তাদের ভাষ্য, বিদ্যুতের শকে তিনি পাশের পানিতে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।

এদিকে অভিযোগ রয়েছে, জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল মেম্বার প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ বালু ব্যবসা চালিয়ে আসছিলেন।

তবে বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করে জয়নাল মেম্বার জানান নিহত আমিনের দাফন কার্যে তিনি সহযোগিতা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মাছ চাষের আড়ালে অবৈধ বালু উত্তোলন, বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৬:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬