সারাদেশের মতো কক্সবাজারেও বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
এ বছর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৫ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৩৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১৮টি কেন্দ্রে অংশ নেবে ১২ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থী, আলিম পরীক্ষায় ৯টি কেন্দ্রে ২ হাজার ২ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ৮টি কেন্দ্রে অংশ নেবে ১ হাজার ২৪৮ জন পরীক্ষার্থী।
কেন্দ্র ভিত্তিক এইচএসসি পরিক্ষার্থী হলো – কক্সবাজার সরকারী কলেজ ( কক্সবাজার সদর) ১১৬২ জন,কক্সবাজার সরকারী মহিলা কলেজ ( কক্সবাজার সদর) ১৪৫৪ জন,কক্সবাজার সিটি কলেজ ( কক্সবাজার সদর) ১১৩৭ জন, ঈদগাঁও রশিদ আহাম্মদ কলেজ ( ঈদগাঁও) জন ১০৮৩, কুতুবদিয়া সরকারি কলেজ ( কুতুবদিয়া) ৯৪৯ জন,
মহেশখালী কলেজ ( মহেশখালী) ৪৪১ জন, মহেশখালী সরকারি মহিলা কলেজ ( মহেশখালী) ৩৮২ জন, উখিয়া সরকারি মহিলা কলেজ ( উখিয়া) ৫০৬ জন, উখিয়া কলেজ ( উখিয়া) ৬১৪ জন,
টেকনাফ আজাহার বালিকা উচ্চ বিদ্যালয় ( টেকনাফ) ৭৫৯ জন, হীলা বালিকা উচ্চ বিদ্যালয় (টেকনাফ) ২৯২ জন, শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় ম্যানাজমেন্ট ইন্সটিটিউট ( পেকুয়া) ৬৮৭ জন,ডুলাহাজারা উচ্চ বিদ্যালায় ( চকরিয়া) ৪৩০ জন, চকরিয়া সরকারি কলেজ ( চকরিয়া) ৪৭২ জন,
চকরিয়া সিটি কলেজ ( চকরিয়া) ৬৮০ জন, চকরিয়া আবাসিক মহিলা কলেজ ( চকরিয়া) ৫৭১ জন,বদরখালী কলোনীজেসন উচ্চ বিদ্যালায় ( চকরিয়া) ১৭৯ জন, রামু কলেজ ( রামু) ৭১০ জন। এবং আলিম পরিক্ষার্থী হলো -কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা আদর্শ মহিলা কামিল মাদ্রাসা ( কক্সবাজার সদর) ২৯৯ জন, আদর্শ মহিলা কামিল মাদ্রাসা ( কক্সবাজার সদর) ২২৬ জন, চকরিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা ভেন্যু- চকরিয়া কেন্দ্রীয় উচ্ছ বিদ্যালায় ( চকরিয়া ) ৪২৭ জন, পুটিবিলা মাদ্রাসা ভেন্যু – মহেশখালী বালিকা উচ্ছ বিদ্যালয় ( মহেশখালী) ১৭৫ জন, টেকনাফ রঙ্গিখালী মাদ্রাসা ( টেকনাফ) ১৯৬ জন, পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা ভেন্যু – পেকুয়া জিএমসি মডেল ইনস্টিটিউট ( পেকুয়া) ১৯৭ জন, কুতুবদিয়া বড়ঘোনা মাদ্রাসা ভেন্যু – কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজ ( কুতুবদিয়া) ১৯৭ জন, রাজা পালং ফাজিল মাদ্রাসা ভেন্যু- রাজাপালং সরকারি প্রা: বি: (উখিয়া) ২৯৫ জন,
মেরেংলোয়া রহমানিয়া আলিম মাদ্রাসা ভেন্যু – রামু টেক্সটাইল ইনস্টিটিউট ( রামু) ছাত্র -ছাত্রীর সংখ্যা ১০৩ জন। এইচএসসি ( বিএম / বিএমটি) ( ভোকেশনাল ) ও ডিপ্লোমা ইনকর্মাসে কক্সবাজার সিটি কলেজ (কক্সবাজার সদর) ৪৪৫ জন,
কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ( কক্সবাজার সদর) ৯৬ জন, আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজ মহেশখালী ( মহেশখালী) ৯৪ জন,রামু সরকারী কলেজ (রামু) ১৩৯ জন, উখিয়া কলেজ ( উখিয়া) ১৯৪ জন,কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ( কুতুবদিয়া) ৫৯ জন,
শহীদ জিয়া ইন্সটিটিউট, পেকুয়া (৭৪০০৫) – (পেকুয়া) ১৯৪ জন,টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ( টেকনাফ) ২৬ জন।
এবারই প্রথম সারাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা জানিয়েছে, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। কেন্দ্রের আশপাশে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম দিনের পরীক্ষার বিষয় বাংলা প্রথম পত্র।
শাহেদ হোছাইন মুবিন: 


















