ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেপ্তার কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ১৮৩ মিমি বৃষ্টিপাত টেকনাফে, বৃষ্টিপাত থাকতে পারে আরো ৫দিন : আবহাওয়া অফিস সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ কক্সবাজারকে এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র করতে চায় সরকার প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ

বিতর্কের মঞ্চে নিলামের উত্তাপ: সাউথইস্ট ব্যাংক দৃষ্টি ডিবেট প্রিমিয়ার লিগের অকশন

চট্টগ্রামের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ফ্রাঞ্চাইজভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ডিবেট প্রিমিয়ার লিগ (ডিপিএল)–এর দশম আসরের নিলাম আজ নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য ও উত্তেজনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংক এর পৃষ্টপোষকতায় ডিপিএল-এর এই আসরটি আয়োজন করছে দৃষ্টি চট্টগ্রাম।

ডিপিএল বন্দরনগরী চট্টগ্রামের একটি ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা, যেখানে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিতর্ক ক্লাবের সেরা বিতার্কিকরা ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজ দলের হয়ে অংশগ্রহণ করে থাকেন। প্রতিটি ফ্রাঞ্চাইজ পরিচালনার জন্য একজন করে ম্যানেজার (হেড কোচ) নিযুক্ত থাকেন এবং নিলামের মাধ্যমে তারা নিজ নিজ দলের জন্য বিতার্কিক নির্বাচন করেন। প্রতিটি ফ্রাঞ্চাইজের রয়েছে আলাদা লোগো ও জার্সি।

২০১০ সালে দৃষ্টি চট্টগ্রামের উদ্যোগে প্রথমবার ডিপিএল আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়। এরপর থেকে নিয়মিতভাবে প্রতি বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিপিএল সিজন–১০। এবারের ডিপিএলে অংশ নিচ্ছে মোট ৮টি ফ্রাঞ্চাইজ দল। দলগুলো হচ্ছে পাইরেটস অব চকবাজার, লালখানবাজার খানস, আগ্রাবাদ এরিস্টোক্রেট, দেওয়ানবাজার স্পাইডারস, প্রবর্তক লিজেন্টস, জামালখান ক্রিস্টালস, চান্দগাঁও টাইগারস ও ভাটিয়ারী রয়েলস।

নিলামে বিতার্কিকদের চারটি পুল “আইকন”, “ওয়ারিয়র”, “ফাইটার” ও “মেরিটোরিয়াস” থেকে নির্বাচন করা হয়। আজকের নিলামে ৬০ জন বিতার্কিকের মধ্য থেকে ৩২ জন বিতার্কিককে ৮ জন ম্যানেজার নিজ নিজ ফ্রাঞ্চাইজে অন্তর্ভুক্ত করেন। নিলামের প্রতিটি মুহূর্তে ছিল টানটান উত্তেজনা ও প্রাণবন্ত পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিলাম উদ্বোধন করেন সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রাশেদুল আমিন রাশেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও তরুণ উদ্যোক্তা ইসরাফিল খসরু, পিটুপি-এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম আলভী, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম বাকি মাসুদ, কনফিডেন্স সল্ট-এর চিফ মার্কেটিং অফিসার সর্দার নওশাদ ইমতিয়াজ ও মালা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল আলম খান

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল–এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টির নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আদনান মাননান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৃষ্টির সাবেক সভাপতি কসশাফুল হক শেহজাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না, প্রধান সমন্বয়কারী মুন্না মজুমদার, সাবেক বিতর্ক সম্পাদক হোসাইন সামি, নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক মুজিবুল হক এবং নির্বাহী কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান মনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাশেদুল আমিন রাশেদ বলেন, “ডিবেট প্রিমিয়ার লিগ শুধু একটি বিতর্ক প্রতিযোগিতা নয়, এটি তরুণদের নেতৃত্বগুণ, বিশ্লেষণী ক্ষমতা ও যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আজকের বিতার্কিকরাই আগামী দিনের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় মানুষ হয়ে উঠবে।” তিনি আরও বলেন, “বিতর্কচর্চা তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। কর্পোরেট জগতের সঙ্গে বুদ্ধিবৃত্তিক চর্চার সংযোগ তৈরি হলে দেশ উপকৃত হবে। দৃষ্টি চট্টগ্রাম যে ধারাবাহিকতা ও পেশাদারিত্বের সঙ্গে ডিপিএল আয়োজন করে আসছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।” “ডিপিএল শুধু একটি বিতর্ক প্রতিযোগিতা নয়, এটি তরুণদের নেতৃত্ব, যুক্তিবোধ ও ইতিবাচক চিন্তার বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম। এমন উদ্যোগ চট্টগ্রামের বুদ্ধিবৃত্তিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন”

বিশেষ অতিথি রাজনৈতিক বিশ্লেষক ও তরুণ উদ্যোক্তা ইসরাফিল খসরু তার বক্তব্যে বলেন,
“চট্টগ্রাম শুধু বাণিজ্যিক রাজধানী নয়, এটি সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমি স্বপ্ন দেখি চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ কালচারাল সেন্টার গড়ে তোলার, যেখানে বিতর্ক, নাটক, সংগীত, আবৃত্তি ও শিল্পকলার সঙ্গে যুক্ত সব সাংস্কৃতিকমনস্ক মানুষ একসঙ্গে কাজ করবেন।”
তিনি আরও বলেন, “এমন একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠলে বাংলাদেশের সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে। ডিপিএলের মতো আয়োজন তরুণদের যুক্তিবোধ ও সংস্কৃতিচর্চাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।”
বিশেষ অতিথি পিটুপি-এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম আলভী বলেন, “ডিপিএল একটি আধুনিক ও পেশাদার বিতর্ক আয়োজনের উৎকৃষ্ট উদাহরণ। ফ্রাঞ্চাইজভিত্তিক এই কাঠামো তরুণদের মধ্যে দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ ও কৌশলগত চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে শেষে নিলাম অনুষ্ঠিত হয়। আগামী ৬ মার্চ থেকে প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ১৩ মার্চ পর্যন্ত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেপ্তার

বিতর্কের মঞ্চে নিলামের উত্তাপ: সাউথইস্ট ব্যাংক দৃষ্টি ডিবেট প্রিমিয়ার লিগের অকশন

আপডেট সময় : ০৮:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬