ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলির পর একটি জি-৩ রাইফেল, ৫১৫ রাউন্ড গুলি, ম্যাগাজিন, যোগাযোগ সরঞ্জাম এবং ৪ হাজার পিস ইয়াবা ফেলে মিয়ানমার পালিয়েছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সদস্যরা।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানিয়েছে, গত বুধবার (৩ জুন) দুপুর আড়াই টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ বাহারপাড়া সীমান্ত এলাকার নাফ নদীর শূন্যরেখা সংলগ্ন এলাকায় মিয়ানমার থেকে জেলের বেশে নৌকাযোগে কয়েকজন অস্ত্রধারী সদস্যের প্রবেশের তথ্য পায় বিজিবি। খবর পেয়ে টহলরত বিজিবির একটি বিশেষ দল দ্রুত নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে অস্ত্রধারী গ্রুপটিকে লক্ষ্য করে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে তারা পাল্টা কয়েক রাউন্ড গুলি চালায়। পরে পরিস্থিতি বেগতিক দেখে নৌকা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় সশস্ত্র সদস্যরা।

গোলাগুলির পর বিজিবি সদস্যরা তাদের ব্যবহৃত নৌকাটি তল্লাশি চালায়। এ সময় একটি জি-৩ রাইফেল, তিনটি জি-৩ এর ম্যাগাজিন, তিনটি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, একটি সিম্ফনি বাটন ফোন, দুটি এয়ারটেল সিম, ৪ হাজার পিস ইয়াবা, একটি জি-৩ পোচ, দুটি লুঙ্গি, একটি কলার গেঞ্জি, ২০ টাকা নগদ অর্থ এবং ১২ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়।

এদিকে সীমান্তের স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, অভিযানে পালিয়ে যাওয়া সশস্ত্র সদস্যরা রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসওর সদস্য। তাদের একটি অস্থায়ী আস্তানাও সীমান্ত এলাকায় ছিল। অভিযানের পর ওই আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, গত ৩০ মে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ কাব্যিক চর এলাকায় জেলের ছদ্মবেশে থাকা দুই রোহিঙ্গার কাছ থেকে গুলিবর্ষণ করে ইয়াবা ছিনিয়ে নেওয়া সশস্ত্র দলের সদস্যরাই পালংখালীর এই ঘটনায় জড়িত ছিল।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর অভিযোগ, সীমান্তবর্তী নাফ নদী ও চরাঞ্চলকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো মাদকপাচার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে সীমান্তবাসী ও জেলেদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অবগত করেছেন, সীমান্তে বসবাসরত জনগণ ও জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি মাদক, চোরাচালান ও সীমান্ত সন্ত্রাস দমনে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬