ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ

পালংখালীতে এবার মিয়ানমারে পাচারের জন্য আনা সার ছিনতাই

উখিয়ার পালংখালীতে মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় ৫০ বস্তা ইউরিয়া সার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

উখিয়ার পালংখালী ইউনিয়নের ফারির বিল উচ্চবিদ্যালয়ের মাঠের পাশ থেকে ২ আগস্ট রাত ১১টার দিকে এ সারগুলো ছিনতাই করা হয় বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পালংখালী – বটতলী সড়কের ফারিরবিল এলাকায় রাত ১১ টার সময় ১৫ জনের একটি সংবদ্ধ চক্র আগে থেতে উৎপেতে থাকে।

মিনি টমটম (অটো রিক্সা) করে বটতলীতে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো সারগুলো।পথে গাড়ি গতিরোধ করে সারগুলো স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে ছিনতাই করা হয় বলে জানায়।তবে এ ঘটনায় সার ছিনতাইকারীদের নাম পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।

এদিকে পালংখালীর আঞ্জুমান পাড়া সীমান্ত দিয়েই প্রতিদিন মিয়ানমারে পাচার হচ্ছে ইউরিয়া সার।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিজিবির একাধিক যৌথ অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ ইউরিয়া সার।

এর আগে ১৩ জুলাই পালংখালীর আঞ্জুমান পাড়ার লম্বা কালোর দোকান এলাকা থেকে ১৩০ বস্তা সার উদ্ধার করা হয়। স্থানীয় কামাল উদ্দিনের ছেলে মুফিজ উদ্দিনের (৪৫) নিকট থেকে ৭২ বস্তা, দুদু মিয়ার ছেলে সাগরের কাছ থেকে ২১ বস্তা ও নাজির উদ্দিনের ছেলে ‎মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ৩৭ বস্তা সার উদ্ধার করা হয়।
‎আইন-শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্য ও তদন্ত অনুযায়ী, উদ্ধারকৃত এই সারগুলো সীমান্ত পার করে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইনে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল।এই পাচার ও অবৈধ মজুদ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনের নাম উঠে এসেছে।তারা হলেন, স্থানীয় গয়াল মারা গ্রামের আকবর আলীর ছেলে সোনা মিয়া ও তার ভাই ইউনুস, আনজুমান পাড়ার আবদুল জব্বারের ছেলে নুর মোহাম্মদ, পশ্চিম পালংখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে বাদশা মিয়া এবং পূর্ব ফারির বিল গ্রামের দুদু মিয়ার ছেলে সাগর।
এ ঘটনার ২ দিন পর বিজিবির পালংখালী বিওপির সদস্যরা মিয়ানমানে পাচারকালে ১৩ বস্তা ইউরিয়া সারসহ ৩ জনকে আটক করে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার জানান, সাম্প্রতিক সময়ে সার পাচার বেড়েছে, তবে অভিযানও অব্যাহত আছে।ইতোমধ্যে অনেক সারের চালান উপজেলা কৃষি অফিস জব্দ করেছে।ফলে মিয়ানমারে সার পাচারে কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।
এদিকে অনুমোদিত অনেক ডিলারও নানা কৌশলে সার পাচার করছে এমন অভিযোগ খোদ কৃষকদেরই।অনেক ডিলার কারসাজি করে মিয়ানমারে পাচার করছে কৃষকের ইউরিয়া সার।ফলে তাঁদেরকেও নজরদারিতে রাখার অনুরোধ কৃষকদের।

ট্যাগ :

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

পালংখালীতে এবার মিয়ানমারে পাচারের জন্য আনা সার ছিনতাই

আপডেট সময় : ০৫:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬