ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

নারী বাসযাত্রীর ব্যাগে মিললো ২.৭ কেজি গাঁজা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় তার ব্যাগ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, মাদকের বিস্তার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় অভিযান পরিচালনা করে।
র‌্যাব জানতে পারে, চট্টগ্রাম থেকে গণপরিবহনযোগে বিপুল পরিমাণ মাদক কক্সবাজারে পাচার করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টা থেকে আভিযানিক দলটি রামু থানাধীন জোয়ারিয়ানালা এলাকায় অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল পাড়া ফকিরা মুড়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ চেকপোস্টে তল্লাশিকালে ‘পূরবী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস থামানো হলে সন্দেহভাজন এক নারী যাত্রীকে শনাক্ত করা হয়। পরে তার সঙ্গে থাকা গোলাপি রঙের একটি ব্যাগ তল্লাশি করে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক দাবি করেন, আটক নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

তিনি নিশ্চিত করেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার অপরাধে ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
##

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

নারী বাসযাত্রীর ব্যাগে মিললো ২.৭ কেজি গাঁজা

আপডেট সময় : ০৩:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬