ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, পাঁচ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ইয়াবাসহ আহ্বায়ক মনির আলম আটকের জের, টেকনাফ পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত সীমান্তে নজরদারি বাড়াতে বান্দরবানের দুটি নতুন টিওবি উদ্বোধন মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

নাফ নদী থেকে আরো ৬ জেলেকে নিয়ে গেল আরকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা, এসময় দুটি নৌকা জব্দ করা হয়।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম আরাকান আপডেট নিউজের এক প্রতিবেদনের বরাতে শুক্রবার (৫ ডিসেম্বর) জানা গেছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিতভাবে মাছ ধরার অভিযোগে গত ৩ ডিসেম্বর (বুধবার) পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স (এসিএসএফ) নৌকাসহ তাদের আটক করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ আরকান আর্মির এসিএসএফ বিদ্যমান সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ‘৩ ডিসেম্বর ঝিমংখালি সংলগ্ন নাফনদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম ও রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জেলে আটকের বিষয়টি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের অবগত করেনি। তবে বিষয়টি খোঁজখবর নিচ্ছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা

নাফ নদী থেকে আরো ৬ জেলেকে নিয়ে গেল আরকান আর্মি

আপডেট সময় : ০১:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫