ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

নাফ নদীতে আরাকান আর্মির গুলি, সাঁতরে বাংলাদেশে এলেন আহত রোহিঙ্গা যুবক

উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। পরে প্রাণ বাঁচাতে গুলিবিদ্ধ অবস্থায় নাফ নদী সাঁতরে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন তিনি।

শনিবার (৬ জুন) সকালে উখিয়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজিবি সূত্র জানায়, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে উখিয়ার ৬৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ছোটবিল সীমান্ত পোস্ট এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গা যুবককে দেখতে পান স্থানীয়রা। পরে বিজিবির সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

আহত যুবকের নাম মোহাম্মদ আইয়ুব (২৮)। তিনি উখিয়ার থাইয়ংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৪ ব্লকের বাসিন্দা।

আইয়ুব বিজিবিকে জানান, শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে বগারদিয়া এলাকায় যান তিনি। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি আহত হন। পরে কোনোভাবে নাফ নদী সাঁতরে বাংলাদেশ সীমান্তে পৌঁছাতে সক্ষম হন।

পরে আহত অবস্থায় তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

নাফ নদীতে আরাকান আর্মির গুলি, সাঁতরে বাংলাদেশে এলেন আহত রোহিঙ্গা যুবক

আপডেট সময় : ০৯:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬