ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত: গণমিছিল সফল করার আহ্বান জামায়াত নেতার

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের পক্ষে নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কক্সবাজার শহর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল ফারুক বলেন, “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বোঝা জনগণ বহন করতে পারছে না। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এভাবে একটি দেশ চলতে পারে না। সরকারকে অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।”

তিনি গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত শনিবারের গণমিছিল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল এবং সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মহান মে দিবস সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

সমাবেশ থেকে উল্লিখিত দাবিগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করারও আহ্বান জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত: গণমিছিল সফল করার আহ্বান জামায়াত নেতার

আপডেট সময় : ০৮:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬