ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

দুর্নীতি রোধে কক্সবাজারে ৫০ কর্মকর্তা-কর্মচারীর বদলি, পছন্দের পদে ফেরাতে তদবিরে সক্রিয় অসাধুরা

দুর্নীতি রোধ ও প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় ও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। তিন বছরের বেশি সময় ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন এমন কর্মকর্তাদের এই বদলির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রশাসনের বিভিন্ন শাখায় দীর্ঘদিন কর্মরতদের বদলি করে কার্যক্রমে গতি আনা এবং সাধারণ জনগণের ভোগান্তি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের বিভিন্ন শাখাকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ২০ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের এল.এ (ল্যান্ড অ্যাকুইজিশন) শাখাসহ বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি প্রভাবশালী সিন্ডিকেট ভেঙে দিতে এই বদলি কার্যকর ভূমিকা রেখেছে। এতে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ক্ষুব্ধ হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির শুরু করেছেন, যাতে তারা পুনরায় আগের পদে বহাল থাকতে পারেন।

এদিকে, দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা কর্মকর্তাদের বদলিতে সন্তোষ প্রকাশ করেছেন সেবাপ্রার্থীরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে এবং সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও দুর্নীতির বিরুদ্ধে এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

দুর্নীতি রোধে কক্সবাজারে ৫০ কর্মকর্তা-কর্মচারীর বদলি, পছন্দের পদে ফেরাতে তদবিরে সক্রিয় অসাধুরা

আপডেট সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬