ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতার অপপ্রচারে কক্সবাজার যুবদলের ব্যাখ্যা

সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় বসানো অস্থায়ী গরুর বাজারকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যমে “চাঁদাবাজির প্রতিবাদ করে পদ হারালেন যুবদল নেতা” শিরোনামে যে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও ব্যাখা জানানো হয়৷ এতে কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ মোহাম্মদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানও এর প্রতিবাদ জানান৷

প্রকৃতপক্ষে, রোহিঙ্গা ক্যাম্পের সম্মুখে দুটি পৃথক গরুর বাজার বসানো হয়। একটি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অংশে এবং অপরটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার অংশে। নাইক্ষ্যংছড়ি অংশের গরুর বাজারটি পরিচালনা করেন স্থানীয় ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার সঙ্গে ছিলেন উখিয়া পালংখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বহিষ্কৃত নেতা ওসমান সরওয়ার। অপর বাজারটি পরিচালনা করেন ওসমান সরওয়ারের আপন ভাই আনোয়ার, যিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

দুটি বাজার মুখোমুখি হওয়ায় সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা বিষয়টি উখিয়া উপজেলা যুবদলের দায়িত্বশীলদের অবহিত করেন। দায়িত্বশীল নেতা সঙ্গে সঙ্গে উখিয়া থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানানো হলে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অফিসার ইনচার্জের রিকুয়েষ্ট উপজেলা যুবদলের দায়িত্বশীলরাও উপস্থিত হয়ে পুলিশকে সহযোগিতা করেন৷

কিন্তু দুঃখজনকভাবে, বহিষ্কৃত নেতা ওসমান সরওয়ার প্রকাশ্যে মাইকে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীনভাবে প্রচার করতে থাকেন যে, উপজেলা যুবদলের নেতাকর্মীরা চাঁদাবাজি করতে সেখানে এসেছেন। তার এ ধরনের উসকানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় সচেতন ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওসমান সরওয়ারকে দল থেকে বহিষ্কার করা হয়।

জেলা যুবদল স্পষ্টভাবে বলতে চায় কোনো ধরনের চাঁদাবাজি কিংবা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে উখিয়া উপজেলা যুবদলের দায়িত্বশীল ও নেতাকর্মীরা সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে অবহিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

আমরা সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই, বিভ্রান্তিকর প্রচারণা ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করার জন্য। একই সঙ্গে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি যেকোনো অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতার অপপ্রচারে কক্সবাজার যুবদলের ব্যাখ্যা

আপডেট সময় : ১১:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬