ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

তিনশ ফিটে শাহজাহান-আবদুল্লাহ, দিলেন ঐক্যের বার্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব থাকলেও ঢাকায় একসাথে দেখা গেছে কক্সবাজারের দুই বিএনপি নেতাকে।

উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কক্সবাজার জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এই আসনে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, মনোনয়ন বঞ্চিত হওয়ায় তিনি মশাল মিছিল সহ পূর্নবিবেচনার দাবীতে সমর্থকদের নিয়ে নানা কর্মসূচি পালন করে আসছিলেন।

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে তারেক রহমানের অভ্যর্থনাস্থল ঢাকার তিনশ ফিটে দলীয় নেতাকর্মীদের সাথে একসাথে দেখা যায় শাহজাহান চৌধুরী ও আব্দুল্লাহকে।

আব্দুল্লাহ সহ একটি ছবি দিয়ে শাহজাহান চৌধুরী ফেসবুকে লিখেছেন,’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’২৫ উপলক্ষে উখিয়া-টেকনাফ একজোট, ধানের শীষে দিবে ভোট।’

এপ্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, ‘ ঐক্যই আমাদের বড় শক্তি, উখিয়া টেকনাফের মানুষ ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। ‘

অন্যদিকে আব্দুল্লাহ জানান, ‘ তারেক রহমান বারবার বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি
তবে কোনো অন্যায়ই টিকে থাকতে পারে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস দেখা গেছে।উখিয়া উপজেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, ‘ আমরা নির্বাচনের মাঠেও এমন দৃশ্য দেখতে চাই, একতার বিকল্প নেই এতে দলেরই লাভ।’

শাহজাহান চৌধুরী ইতিমধ্যে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্যদিকে আব্দুল্লাহও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন এমন খবর ছড়ালেও তার আপন ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি ‘ভুয়া’ দাবী করেছেন।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী কক্সবাজার-৪ আসনে জামায়াতের প্রার্থী, বৃহস্পতিবার সকালে ২২ বছর পর হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান পদ ছেড়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

তিনশ ফিটে শাহজাহান-আবদুল্লাহ, দিলেন ঐক্যের বার্তা

আপডেট সময় : ০২:৫১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫