ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশী : মার্কিন পিস্তল-গুলি ও ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ গ্রেপ্তারের ১১ দিন পর জামিনে মুক্ত চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী মেধা, পরিশ্রম আর মায়ের ত্যাগে ওয়াসিমা জান্নাতের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ টেকনাফের মেরিন ড্রাইভে ভ’য়া’ব’হ স’ড়’ক দু’র্ঘ’ট’নায় নিহত ১

তিনদিনের সফরে কক্সবাজার এলেন প্রধান নির্বাচন কমিশনার, যাবেন মা-বাবা কবর জিয়ারতে

তিনদিনের ব্যক্তিগত সফরে কক্সবাজার এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিইসিকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে  কক্সবাজার সার্কিট হাউজে যায় সিইসি’র গাড়ি বহর, সেখানে তাঁর রাত্রিযাপনের কথা রয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে পৌঁছে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকালে কুতুবদিয়া থেকে আবার কক্সবাজারে ফিরে আসবেন এবং রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, ‘ব্যক্তিগত সফর হিসেবে প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজারে এসেছেন। রবিবার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে’।

প্রসঙ্গত, ১৯৫৩ সালের ১ জুলাই নাসির কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রায় ৩৫ বছর পর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

তিনদিনের সফরে কক্সবাজার এলেন প্রধান নির্বাচন কমিশনার, যাবেন মা-বাবা কবর জিয়ারতে

আপডেট সময় : ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬