ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

ডিজিটাল সেবায় কক্সবাজার পুলিশের মাইলফলক: অনলাইনে ১০ হাজার বাস অনুমোদন

পর্যটন নগরী কক্সবাজারে চালু হওয়া অনলাইন বাস টার্মিনাল (OBT) সেবা যাত্রী ও পর্যটকদের ভ্রমণকে করেছে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। শুক্রবার (২২ আগস্ট) এই ডিজিটাল প্ল্যাটফর্মে ১০ হাজার আবেদনের মাইলফলক অতিক্রম করেছে, যা কক্সবাজার জেলা পুলিশের একটি যুগান্তকারী সাফল্য হিসেবে উল্লেখ করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে পর্যটকবাহী বাসগুলো অনলাইনে অনুমতি নিয়ে শহরে প্রবেশ করছে। ফলে শহরে যানজট ও বিশৃঙ্খলা হ্রাস পেয়েছে, বাসগুলো নির্দিষ্ট সময় ও স্থানে অবস্থান করছে, এবং পর্যটকদের গন্তব্যে পৌঁছানো হয়েছে সহজ ও ঝামেলাহীন।

বাস অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। ওয়েবসাইট www.obtbd.com-এ প্রবেশ করে নির্ধারিত তথ্য পূরণ করলে মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে আবেদনকারীর মোবাইলে অনুমোদনের বার্তা চলে আসে। অনুমোদনের বার্তায় থাকে অনুমতির নম্বর ও নির্ধারিত পার্কিং লোকেশন। আবেদন বাতিল হলে, তার কারণও জানিয়ে দেওয়া হয়।

১১ মাসে ১০ হাজার আবেদন গত বছরের ২৭ সেপ্টেম্বর, পর্যটন দিবসে চালু হওয়া এই ডিজিটাল সেবায় মাত্র ১১ মাসেই ১০ হাজারের বেশি আবেদন গ্রহণ করা হয়েছে। দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কর্পোরেট গ্রুপ, শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রাভেল গ্রুপ এ সেবা গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, “OBT শুধু একটি অনলাইন সেবা নয়, এটি পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। আগে বাস শহরে ঢুকতে না পেরে যাত্রীদের দূরে নামিয়ে দিত, এতে করে সময় ও অর্থের অপচয় হতো। এখন অনুমোদিত বাস চলাচলের ফলে সেই ভোগান্তি আর নেই।”

কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহীন বলেন, “পর্যটন নগরীর মান উন্নয়ন ও পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই অনলাইন বাস টার্মিনাল চালু করা হয়েছে। এটি এখন পর্যটক ও পরিবহন কর্তৃপক্ষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।”

OBT কেবল বাস নিয়ন্ত্রণেই সীমাবদ্ধ নয়, বরং কক্সবাজারের সমগ্র পর্যটন ব্যবস্থাপনাকে করেছে আধুনিক, পর্যটকবান্ধব এবং নিরাপদ। এটি আন্তর্জাতিক অঙ্গনে কক্সবাজারকে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবে বলে প্রত্যাশা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক

ডিজিটাল সেবায় কক্সবাজার পুলিশের মাইলফলক: অনলাইনে ১০ হাজার বাস অনুমোদন

আপডেট সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫