ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

ডাকাত দলের অভয়ারণ্য ঈদগাঁও-ঈদগড় পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার মাঝামাঝি দুর্গম পাহাড়ি এলাকা ঈদগাঁও-ঈদগড় সড়ক সংলগ্ন এলাকা ক্রমেই ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে—এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে সাঁড়াশি অভিযান চালিয়েছে ঈদগাঁও থানা পুলিশ।

রোববার ২৯ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে ঈদগাঁও উপজেলার কালিছড়া এলাকা থেকে অভিযান শুরু হয়।

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজহারসহ পুলিশের একটি দল ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
প্রায় ৩০-৩৫ সদস্যের এই টিম পাহাড়ের পাদদেশ ও অভ্যন্তরীণ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে তল্লাশি চালায়।

অভিযানটি চলে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত । পরে ভাদিতলা এলাকা দিয়ে টিমটি বের হয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এই পাহাড়ি এলাকায় ডাকাত ও অপহরণকারীদের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে। কয়েকদিন আগে রাবার বাগানে কর্মরত দুই শ্রমিককে অপহরণ করে একটি চক্র।
পরে মুক্তিপণ আদায়ের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরী করেছে নতুনভাবে।

অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদুল হাসান জানান , আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত ও দমন করতে কাজ চলছে। ডাকাতি ও অপহরণ ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা দ্রুত স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডাকাত দলের অভয়ারণ্য ঈদগাঁও-ঈদগড় পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান

আপডেট সময় : ০৫:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬