ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

ট্রাকের ধাক্কায় রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে ক্যাম্প-০৩ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ রিয়াজ (৪)। সে ক্যাম্প-৩ এর ডি-৪৫ ব্লকের বাসিন্দা মো. রশিদ আলমের ছেলে।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্প-৩ এর ডি-৪৫ ব্লকে রাস্তায় খেলাধুলা করার সময় বিপরীত দিক থেকে আসা খড় বহনকারী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় রিয়াজ। এসময় স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ জিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই ১৪ এপিবিএন মধুরছড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সংশ্লিষ্ট ট্রাক ও চালককে হেফাজতে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

##

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু

ট্রাকের ধাক্কায় রোহিঙ্গা শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬