ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফে অভিযান চালিয়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার বাজার এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নুরুল বসাক ওরফে নুরুল বশার মিজু (৬৪)। তিনি টেকনাফ থানার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং সৈয়দ নূরের ছেলে।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি বড় মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি টেকনাফ বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত মিজুর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় দায়ের করা একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে সাজা পরোয়ানা জারির পর থেকে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক নিশ্চিত করেছেন, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সাজা পরোয়ানার ভিত্তিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬