ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে ৪ অপহৃত উদ্ধার

টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলীয় পাহাড়ি এলাকায় পাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে চারজন অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াখালী পাড়া পাহাড়ি এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, কক্সবাজার জেলার খুরুশকুল ৯ নং ওয়ার্ডের লুলার ডেইল এলাকার মৃত ইউসুফের ছেলে শামসুল আলম (৩৬), একই এলাকার মো. আলমের ছেলে রমজান মিয়া (২৪), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে মো. জিয়াবুল হক (২১) এবং উখিয়ার বালুখালী ৯ নং ক্যাম্পের বাসিন্দা মৃত হাবিব উল্লাহর ছেলে রহিম উল্লাহ (৪৮)।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, উদ্ধারকৃতদের জোরপূর্বক অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছিল। তাদের মধ্যে তিনজন বাঙালি এবং একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। বাঙালি তিন যুবককে জোর করে পাচারের তথ্য পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: খবরের কাগজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে ৪ অপহৃত উদ্ধার

আপডেট সময় : ০৬:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬