ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ অপহৃত উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় র‍্যাবের সাঁড়াশি অভিযানে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শুক্রবার (১৭) সকালে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গত ১০ এপ্রিল দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা তিনজনকে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নেয়। পরে তাঁদের সিএনজিচালিত অটোরিকশায় করে সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার করাচি পাড়ার দুর্গম পাহাড়ে নিয়ে জিম্মি করা হয়। সেখানে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে বিষয়টি র‍্যাবকে জানানো হলে অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান শুরু করে বাহিনীটি।

র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের করাচি পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকা ও হ্নীলা বাজারে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভুক্তভোগীদের ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)। তাঁদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার লিংক রোড দক্ষিণ মুহুরীপাড়া এলাকায়।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অপহরণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ অপহৃত উদ্ধার

আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬