ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

জমি পরিদর্শনকালে এমপি কাজল- দ্রুত ঈদগাঁওতে আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন হবে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের জন্য জমি পরিদর্শন করেছেন কক্সবাজার ৩ ( সদর–রামু–ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

শুক্রবার ( ১৭ এপ্রিল ) বিকেলে তিনি ঈদগাঁহ উপজেলার খুদাইবাড়ি, নার্সারী ও মেহেরঘোনা এলাকার তিনটি জায়গা সরেজমিনে গিয়ে দেখে আসেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এমপি কাজল বলেছেন, ঈদগাঁও একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্বেও একটি ফায়ার স্টেশন নেই।
অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় থাকতেন স্থানীয় বাসিন্দারা। দুই একটা জমি দেখা হয়েছে। প্রশাসনিক কাজ ও দ্রুত জমি অধিগ্রহণ সম্পন্ন হলে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠিত হবে, যা এই অঞ্চলের নিরাপত্তা ও জনসেবায় বড় ভূমিকা রাখবে।

অল্প সময়ের মধ্যে ঈদগাঁও হবে একটি পূর্ণাঙ্গ উপজেলা উল্লেখ করে এমপি কাজল বলেন, আধুনিক একটি উপজেলা হবে ঈদগাঁও। স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলা হবে ঈদগাঁও উপজেলাকে ; থাকবে সকল ধরনের সুযোগ সুবিধা। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে মাত্র দুই মাস হলো। এই অল্প সময়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছে সরকার। তার সুফল পেতে শুরু করেছে জনগণ।

গত বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমপি কাজল জানান, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় জমি অধিগ্রহণসহ দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন বলে উল্লেখ করেন তিনি।

এমপি কাজল তার পোস্টে আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে কার্যকর উদ্যোগ দৃশ্যমান হবে। একই সঙ্গে সহযোগিতার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

জমি পরিদর্শনকালে এমপি কাজল- দ্রুত ঈদগাঁওতে আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন হবে

আপডেট সময় : ০৯:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬