ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠিত ‎

‎‎উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত বার্ষিক বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৭ ই নভেম্বর গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও সাফারি পার্কে দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের সদস্য ও সাবেক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের আইনজীবী ও সংগঠনের উপদেষ্টা এডভোকেট ফয়সাল সিদ্দিকী। তবে হঠাৎ ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র সহসভাপতি ও সংগঠনের উপদেষ্টা মুনতাসিরুল ইসলাম মুকুল। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব শামসুল আরেফিন; বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ.কে.এম রাকিব এবং একই সংগঠনের সহসভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. আলমগীর।

‎এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইবনে সাবিত তারেকসহ সংগঠনের অন্যান্য সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি মোরশেদ আলম রনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজেদুল করিম।

‎দিনব্যাপী আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পর্ব ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

‎সভাপতির বক্তব্যে মোর্শেদ আলম রনি বলেন, “এই সংগঠন শুধু বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন নয়, কক্সবাজার জেলার শিক্ষার্থীদের ঐক্য ও সহযোগিতার প্রতীক। নবীনরা এই ঐতিহ্য ধরে রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

‎উপস্থিত অতিথিরাও তাদের বক্তব্যে সংগঠনের অগ্রযাত্রা ও শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলার আহ্বান জানান।

‎দিনের শেষ ভাগে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং একে অপরের সঙ্গে স্মৃতিময় সময় কাটান। সার্বিকভাবে অনুষ্ঠানটি আনন্দ, ভ্রাতৃত্ব ও মিলনমেলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠিত ‎

আপডেট সময় : ১২:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫