ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

চীনের করিডোর প্রস্তাবে ইতিবাচক সরকার: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক এবং চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বহুপাক্ষিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে কক্সবাজারের একটি হোটেলে দক্ষিণ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের তিনদিনব্যাপী একাডেমি প্রোগ্রামের উদ্বোধন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চীনের প্রেসিডেন্ট যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশ সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করছে। কক্সবাজার হয়ে মিয়ানমার এবং সেখান থেকে চীন পর্যন্ত সম্ভাব্য অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে কাজ চলছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তিনদিনব্যাপী এ আন্তর্জাতিক একাডেমি প্রোগ্রামে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জেসিআই সদস্য, তরুণ নেতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিরা অংশ নিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

চীনের করিডোর প্রস্তাবে ইতিবাচক সরকার: হুমায়ুন কবির

আপডেট সময় : ০৮:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬