ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

চাকসু নির্বাচনে ‘গবেষণা ও উদ্ভাবন সম্পাদক’ পদে লড়ছেন কক্সবাজারের তৌহিদ

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক’ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কক্সবাজারের কৃতি সন্তান তৌহিদুল ইসলাম। তিনি সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এই পদে নির্বাচন করছেন।

তৌহিদ বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি এসএসসি পাস করেন কক্সবাজারের ঐতিহ্যবাহী বায়তুশ শরফ স্কুল থেকে এবং এইচএসসি সম্পন্ন করেন রামু সরকারি কলেজ থেকে।

তৌহিদ জানান, “আমি কয়েক বছর ধরেই গবেষণার সঙ্গে যুক্ত আছি। ইতোমধ্যে জনস্বাস্থ্য বিষয়ক খাতে আমার দুটি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনোভেটিভ হেলথ রিসার্চ (BIIHR)-এ জ্যেষ্ঠ গবেষণা সহকারী হিসেবে কাজ করছি।”

তিনি আরও বলেন, “সরবরাহ ব্যবস্থাপনা (সাপ্লাই চেইন) নিয়েও আমার গবেষণার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশবান্ধব উদ্যোগ ‘আমাদের সবুজ ক্যাম্পাস’-এর গবেষণা ও উন্নয়ন দলের সদস্য হিসেবে নিয়মিত কাজ করছি।”

তৌহিদের স্বপ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা, যা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি (BIGD)-এর আদলে পরিচালিত হবে। তিনি বলেন, “নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে গবেষণা পদ্ধতি শেখানোর সুযোগ তৈরি করবো—শুরু থেকে শেষ পর্যন্ত। শিক্ষকদের সমন্বয়ে এবং ২৮ হাজার শিক্ষার্থীকে সম্পৃক্ত করে গবেষণার পরিমাণ বাড়িয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‍্যাংকিংয়ে জায়গা করে দিতে চাই।”

তৌহিদের মতে, গবেষণা খাতের বিকাশেই ভবিষ্যতের উন্নয়ন নিহিত। তাঁর মূল লক্ষ্য থাকবে, গবেষণাভিত্তিক একটি কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তুলে কেন্দ্রীয় ছাত্র সংসদে শিক্ষার্থীদের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে কাজ করা।

সর্বজনীন শিক্ষার্থী সংসদ একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) প্যানেল, যেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র মজলিস, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সচেতন ও সক্রিয় শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে। তাদের প্রধান স্লোগান—“আমরাই আনবো দ্রুত পরিবর্তন”।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গবেষণাভিত্তিক নেতৃত্বের এমন অঙ্গীকার নতুন আশার আলো জাগাচ্ছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

চাকসু নির্বাচনে ‘গবেষণা ও উদ্ভাবন সম্পাদক’ পদে লড়ছেন কক্সবাজারের তৌহিদ

আপডেট সময় : ১০:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫