ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার লোহাগাড়ায় ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ৪, নোহা গাড়ি জব্দ পেকুয়ার টৈটংয়ে রাত হলেই সক্রিয় গাছ পাচার চক্র সিঙ্গেল আছেন? আজ আপনার দিন শুক্রবার  চট্রগ্রামে সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:কি কি থাকছে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি বক্কইন্যা গ্রেফতার প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি

কোরবানির গরু নিয়ে বাহারছড়াবাসীর ব্যতিক্রমী ক্যাটেল শো

কক্সবাজারে শত শত কোরবানির গরু নিয়ে ব্যতিক্রমী এক ক্যাটেল শো অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) বিকেল ৪টায় শহরের বাহারছড়া গোলচত্বর মাঠ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাহারছড়ায় গিয়ে শেষ হয়।

সুসজ্জিত গরু, বাদ্যযন্ত্র, মোটর শোভাযাত্রা এবং অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। ক্যাটেল শো দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন নানা বয়সী মানুষ।

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু কোরবানির পশু প্রদর্শন নয়; বরং এলাকার সামাজিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ ও ঐতিহ্যকে আরও শক্তিশালী করা। তারা বলেন, বাহারছড়ার সম্প্রীতি ও ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করা হয়। ক্যাটেল শোও সেই ধারাবাহিকতার অংশ।

স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী আয়োজন কেবল বিনোদনই নয়, বরং সামাজিক সম্প্রীতি ও এলাকার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও দৃঢ় করে তুলছে। আয়োজন ঘিরে পুরো বাহারছড়া এলাকায় ছিল উৎসবের আমেজ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার

কোরবানির গরু নিয়ে বাহারছড়াবাসীর ব্যতিক্রমী ক্যাটেল শো

আপডেট সময় : ০৬:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬