ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

কোটবাজারে পিকআপ-সিএনজি-অটোরিক্সার ত্রিমুখি সংঘর্ষ, আহত ১০

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার কোটবাজার পালং গার্ডেন এলাকায় পিকআপ-সিএনজি ও টমটমের (অটোরিক্সা) ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৫ জুলাই) রাত ৯ টার দিকে কোটবজারের পালং গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ একই সাথে সিএনজি এবং টমটমকে ধাক্কা দেয়।এ সময় সিএনজির পিছনে থাকা আরো একটি অটোরিক্সায় ধাক্কা লাগে।এ সময় যাত্রীরা গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হন। আহতদের সবার পরিচয় তাৎক্ষণিক পাওয়া না গেলেও দু’জনের পরিচয় পাওয়া গেছে।

তাঁরা হলেন- রত্নাপালং ৭নং ওয়ার্ডের বাসিন্দা গফুর মিয়ার ছেলে আবছার (২৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রশিদ (৪২)।তবে প্রাথমিকভাবে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং কোটবাজারের একটি বেসরকারী হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করেছে শাহপুরী হাইওয়ে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, রাত সাড়ে ৮ টার পর পালং গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে।আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কোটবাজারে পিকআপ-সিএনজি-অটোরিক্সার ত্রিমুখি সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় : ০২:২৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬