ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাডভোকেট এ. কে. আহমদ হোসাইনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কেনা দামে সবজি বিক্রি চকরিয়া বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

কৃষকের কাছ থেকে কেনা দামে সবজি বিক্রি করছেন চকরিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

রবিবার ৮ ডিসেম্বর সকাল থেকে পৌরশহরের কাচাঁ বাজার এলাকায় সবজি বিক্রি শুরু করেন তারা। সরাসরি কৃষক থেকে এসব সবজি ক্রয় করে বাজারে বিক্রি করা হচ্ছে বলে জানান। এতে একদিকে ন্যায্যমূল্য পাচ্ছেন কৃষক, অন্যদিকে ক্রয় ক্ষমতার মধ্যে সবজি পাচ্ছেন সাধারণ মানুষ।

শিক্ষার্থীদের কাছ থেকে সবজি ক্রয় করতে মানুষের ভীড় দেখা গেছে। কম দামে সবজি ক্রয় করতে পেরে স্বস্তি বোধ করছে ক্রেতারাও।
তারা বলেন., এই ধরনের উদ্যোগ নিলে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে যাবে। পাশাপাশি কৃষকরাও লাভবান হবে।

বিক্রিত সবজিগুলোর মধ্যে এককেজি মরিচ ৫০ টাকা, ফুল কফি ৫০ টাকা,বাধা কফি ৩০ টাকা,মূলা ২০ টাকা, বরবটি ৩০ টাকা,শিম ৭০ টাকা, বেগুন ৩০ টাকা, টমেটো ১০০ টাকা, ঢেঁড়স ৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।

ছাত্র আন্দোলন প্রতিনিধিরা বলেন, সিন্ডিকেট ভাঙতে ও সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে সবজি ক্রয় করতে পারে এ লক্ষ্যে আমাদের এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে কেনা দামে সবজি খাওয়াতে।

এসময় চকরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সায়েদ হাসান,শামশুল আলম সাঈদী,মোবারক হোছেন জিহান সহ অনেকেই উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অ্যাডভোকেট এ. কে. আহমদ হোসাইনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

কেনা দামে সবজি বিক্রি চকরিয়া বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৬:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪